প্রচ্ছদ Editorial Policy

Editorial Policy

Editorial Policy

Daily Gazipur is committed to objective and impartial journalism. Our editorial activities are guided by the following principles.

1. Accuracy and Verification
We ensure the accuracy of every news item before publication. We attempt to verify information from multiple sources to avoid spreading false or misleading data. We do not publish rumors or unverified information found on social media as news.

2. Neutrality and Objectivity
In reporting, we do not take sides with any political party, group, or individual. We strive to present all sides of a story equally. Our goal is to present the facts as they are, without personal bias or emotional influence.

3. Transparency and Corrections
We acknowledge that errors can occur. If any of our reports contain factual mistakes, we correct them immediately and inform our readers. Maintaining transparency is one of our top priorities.

4. Originality and Anti-Plagiarism
We do not steal news or creative work from others. Every report involves our own effort and research. If information from another source is used, we always provide proper credit or attribution.

5. Privacy and Ethics
We respect the right to personal privacy. We refrain from publishing baseless reports that harm the reputation of individuals or organizations. We exercise the highest legal and ethical caution when reporting on children, women, or sensitive issues.

6. Public Interest and Civil Rights
The public interest is at the heart of everything we do. We remain vocal in protecting the rights of the common and underprivileged people. We do not encourage any content that promotes social discrimination or harms communal harmony.


ডেইলি গাজীপুর সব সময় বস্তুনিষ্ঠ এবং নিরপেক্ষ সাংবাদিকতায় বিশ্বাসী। আমাদের সম্পাদকীয় কার্যক্রম নিচে বর্ণিত নীতিমালার ভিত্তিতে পরিচালিত হয়।

১. তথ্যের সত্যতা ও যাচাই: আমরা কোনো সংবাদ প্রকাশের আগে তার সত্যতা নিশ্চিত করি। প্রাপ্ত তথ্যের একাধিক উৎস থেকে যাচাই করার চেষ্টা করি যাতে ভুল বা বিভ্রান্তিকর তথ্য প্রচার না হয়। গুজব বা সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া অসমর্থিত তথ্য আমরা খবর হিসেবে প্রকাশ করি না।

২. নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা: সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা কোনো রাজনৈতিক দল, গোষ্ঠী বা ব্যক্তির পক্ষ নেই না। প্রতিটি ঘটনার সব পক্ষকে সমানভাবে উপস্থাপনের চেষ্টা করি। আমাদের লক্ষ্য হলো কোনো আবেগ বা ব্যক্তিগত মতামতের ঊর্ধ্বে থেকে কেবল প্রকৃত ঘটনাটি পাঠকদের সামনে তুলে ধরা।

৩. স্বচ্ছতা ও ভুল সংশোধন: মানুষ হিসেবে আমাদেরও ভুল হতে পারে। যদি আমাদের কোনো প্রতিবেদনে তথ্যগত ভুল থাকে, তবে তা জানার সাথে সাথেই আমরা সংশোধন করি এবং পাঠকদের তা অবগত করি। তথ্যের স্বচ্ছতা বজায় রাখা আমাদের অন্যতম প্রধান দায়িত্ব।

৪. মৌলিকতা ও চৌর্যবৃত্তি রোধ: আমরা অন্যের সৃজনশীল কাজ বা সংবাদ চুরি করি না। প্রতিটি সংবাদের ক্ষেত্রে নিজস্ব শ্রম ও মেধা প্রয়োগ করি। যদি অন্য কোনো মাধ্যমের তথ্য ব্যবহার করা হয়, তবে অবশ্যই তাকে যথাযথ ক্রেডিট বা কৃতজ্ঞতা প্রদান করি।

৫. গোপনীয়তা ও নৈতিকতা: আমরা ব্যক্তিগত গোপনীয়তার অধিকারকে সম্মান করি। ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্মানহানি হয় এমন কোনো ভিত্তিহীন সংবাদ প্রকাশ থেকে বিরত থাকি। বিশেষ করে শিশু, নারী বা কোনো সংবেদনশীল বিষয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ আইনি ও নৈতিক সতর্কতা অবলম্বন করি।

৬. জনস্বার্থ ও নাগরিক অধিকার: আমাদের সকল কাজের মূলে থাকে জনস্বার্থ। সমাজের বঞ্চিত ও সাধারণ মানুষের অধিকার রক্ষায় আমরা সোচ্চার থাকি। সামাজিক বৈষম্য বা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে এমন কোনো বিষয়কে আমরা উৎসাহিত করি না।