প্রচ্ছদ খেলাধুলা আবারও অস্ত্রোপচার করালেন নেইমার

আবারও অস্ত্রোপচার করালেন নেইমার

খেলাধুলা ডেস্ক:

ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে নেইমার থাকবেন কি না, তা নিয়ে এখনো সংশয় কাটেনি। তবে নিজের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই তারকা ফুটবলার।

সান্তোসের কোচ জানিয়েছেন, আন্তর্জাতিক বিরতির সময় নেইমারের হাঁটুতে আবারও একটি ছোট অস্ত্রোপচার করা হয়েছে। চিকিৎসকদের পরামর্শেই তিনি আধুনিক রিজেনারেটিভ চিকিৎসার আশ্রয় নিয়েছেন। এর মাধ্যমে তার ক্ষতিগ্রস্ত জয়েন্টের টিস্যু পুনর্গঠন ও শক্তিশালী করার চেষ্টা করা হচ্ছে।

নেইমার এখন একটি বিশেষ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। তার একমাত্র লক্ষ্য বিশ্বকাপের আগে পুরোপুরি ফিট হয়ে মাঠে ফেরা এবং কোচ কার্লো আনচেলত্তিকে দলে জায়গা দেওয়ার জন্য আশ্বস্ত করা। বিশ্বকাপ ঘনিয়ে আসায় এই ফিটনেস লড়াই এখন নেইমারের ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠেছে।

আরও খবর

দল নির্বাচন নিয়ে মধুর সমস্যায় আনচেলত্তি

০৭ এপ্রিল ২০২৬
Daily Gazipur
ফন্ট
লাইন
সেভ