প্রচ্ছদ অপরাধ শ্রীমঙ্গলে গাঁজাসহ মাদক কারবারি আটক

শ্রীমঙ্গলে গাঁজাসহ মাদক কারবারি আটক

ডেইলি গাজীপুর ডেস্ক:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের বিশেষ অভিযানে তিন কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) ভোররাতে উপজেলার আশিদ্রোন ইউনিয়নের সুনগইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।

শ্রীমঙ্গল থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক বিক্রির উদ্দেশ্যে গাঁজা পরিবহনের সময় মো. ফরিদুজ্জামান মাসুদ নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তল্লাশি করে তার কাছ থেকে উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্য প্রায় নব্বই হাজার টাকা। এই ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

ফন্ট
লাইন
সেভ