প্রচ্ছদ অপরাধ হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন রিমান্ডে

হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন রিমান্ডে

ডেইলি গাজীপুর ডেস্ক:

রাজধানীর মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দেলোয়ার হোসেন হত্যা মামলায় এক এগারোর আলোচিত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরীকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। এর আগে আর্থিক কেলেঙ্কারি ও মানবপাচারের আরেকটি মামলায় তাকে তিন দফায় ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। উল্লেখ্য, গত জুলাইয়ে মিরপুরে ছাত্র আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে দেলোয়ার হোসেন মারা যান। এই ঘটনায় নিহতের স্ত্রী মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন।

ফন্ট
লাইন
সেভ