পাঁচ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের দায়ে জামালপুরে এক কিশোরকে দশ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দেওয়ানগঞ্জ উপজেলার পশ্চিম কাজলপাড়া গ্রামের সাজেদুল হকের ছেলে মো. বিপ্লব মিয়াকে এই দণ্ড দেওয়া হয়।
আদালত সূত্রে জানা যায়, গত মার্চ মাসে স্কুল থেকে বাড়ি ফেরার পথে প্রাক প্রাথমিকের ওই ছাত্রীকে চকোলেটের লোভ দেখিয়ে একটি ভুট্টাক্ষেতে নিয়ে ধর্ষণ করে বিপ্লব। শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সাক্ষ্যপ্রমাণ ও মেডিকেল রিপোর্টের ভিত্তিতে এই রায় ঘোষণা করেন।
