প্রচ্ছদ অপরাধ খুলনায় যুবদল নেতা হত্যা মামলার আসামি গ্রেপ্তার

খুলনায় যুবদল নেতা হত্যা মামলার আসামি গ্রেপ্তার

ডেইলি গাজীপুর ডেস্ক:

খুলনার দিঘলিয়া উপজেলার চাঞ্চল্যকর যুবদল নেতা মুরাদ খান হত্যা মামলার পলাতক আসামি বাকা মাসুদকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গত সোমবার বিকেলে মাগুরা জেলার মোহাম্মদপুর এলাকার ঝামা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, স্থানীয় হাটঘাট ইজারাকে কেন্দ্র করে বিরোধের জেরে গত ফেব্রুয়ারিতে দিঘলিয়ায় মুরাদ খানের ওপর হামলা হয়। পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ১১ জন নামীয় এবং বেশ কয়েকজন অজ্ঞাত আসামি তাকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গ্রেপ্তার হওয়া আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য খুলনার রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে।

ফন্ট
লাইন
সেভ