লালমনিরহাটের আদিতমারীতে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে অর্থ আত্মসাতের অভিযোগে একটি প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আজ মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় মাগুরার শ্রীপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গত বছরের ডিসেম্বরে আদিতমারী উপজেলার এক ব্যক্তির মোবাইল ফোনে কল করে কৌশলে ওটিপি কোড জেনে নেয় প্রতারকরা। এরপর তার বিকাশ ও নগদ অ্যাকাউন্ট থেকে প্রায় পঁচাশি হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়। পরে আরও টাকা দাবি করে হুমকি দেওয়ায় ভুক্তভোগী থানায় মামলা করেন। পুলিশ তদন্তে নেমে মাগুরা থেকে প্রতারক চক্রের মূল হোতা রুবেল বিশ্বাস এবং তার দুই সহযোগীকে বিপুল পরিমাণ সিম ও মোবাইল ফোনসহ গ্রেপ্তার করে।
