প্রচ্ছদ শিক্ষাঙ্গন নড়াইলে স্কুলছাত্রকে নির্যাতনের ঘটনায় তদন্ত কমিটি গঠন

নড়াইলে স্কুলছাত্রকে নির্যাতনের ঘটনায় তদন্ত কমিটি গঠন

ডেইলি গাজীপুর ডেস্ক:

নড়াইলের লোহাগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির এক ছাত্রকে অমানবিক শারীরিক নির্যাতনের অভিযোগে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিষয়টি নিশ্চিত করে জানান, কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ভুক্তভোগী পরিবার জানায়, গত সোমবার পড়া না পারার কারণ দেখিয়ে বিদ্যালয়ের এক শিক্ষক কৃষ্ণ হালদার নামের ওই ছাত্রকে ডাস্টার দিয়ে বেদম মারধর করেন। এর আগেও আরেক শিক্ষক তাকে একইভাবে নির্যাতন করেছিলেন। প্রধান শিক্ষককে জানিয়েও কোনো প্রতিকার মেলেনি বলে পরিবারের অভিযোগ। প্রধান শিক্ষক জানিয়েছেন, অভিযুক্ত শিক্ষকদের সতর্ক করা হয়েছিল, তারপরও তারা নিষেধ শোনেননি।

ফন্ট
লাইন
সেভ