টেস্ট খেলুড়ে ওয়েস্ট ইন্ডিজের আগমনে নতুন পরিচিতি আনভীর স্টেডিয়ামের
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আন্তর্জাতিক ভেন্যু হিসেবে নিজেদের অবস্থান শক্তিশালী করার পথে এগিয়ে চলছে এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়াম। প্রথমবারের মতো টেস্ট খেলুড়ে দেশ ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের পদচারণায় মুখর হয়ে উঠেছে এই স্টেডিয়াম। মাঠের মনোরম পরিবেশ, উইকেটের মান ও খেলার উপযোগী সুযোগ-সুবিধা প্রশংসা কুড়িয়েছে ক্রিকেটসংশ্লিষ্ট ব্যক্তিদের। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের আগে…
















