প্রচ্ছদ অন্যান্য আমি আ. ছামাদ, শয়তানের গুহায় চাল ভেজে খাই: ইউপি সচিব

আমি আ. ছামাদ, শয়তানের গুহায় চাল ভেজে খাই: ইউপি সচিব

ডেইলি গাজীপুর ডেস্ক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়ন পরিষদের সচিব আবদুস ছামাদ সরকারের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে নানা প্রতিক্রিয়া ও আলোচনার সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল তিনটার দিকে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এমন স্ট্যাটাস দেখা যায়।

জানা গেছে, উপজেলার আটাবহ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সচিব তার নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি (Md. Abdus Samad Sarker) থেকে তিনি একটি পোস্টে লিখেন, ‘আমি আ. ছামাদ, শয়তানের গুহায় চাউল ভেজে খাই। আমার সাথে শয়তানী? তিন কুল পড়ে শুয়ে ঘুমাই। শয়তান সাড়ারাত শরীর টিপে দেয়। আরামে ঘুমাই। বিদ্যুৎ গেল না এলো নাহি টের পাই। কি কিছু বুঝলাইন?’

আরও খবর

রাতে আল্লাহর বিধান চেয়ে পোস্ট, সকালে হামলার শিকার

১১ মে ২০২৬
Daily Gazipur

একজন দায়িত্বশীল সরকারি চাকুরিজীবী ও ইউনিয়ন পরিষদ সচিবের আইডি থেকে এমন অদ্ভুত ও অসংলগ্ন বক্তব্য পোস্ট করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রোল ও সমালোচনা শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে এ নিয়ে বিস্ময় ও নানা মুখরোচক আলোচনার সৃষ্টি হয়েছে।

বিষয়টির সঠিক তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আটাবহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাকিল মোল্লা জানান, কেন এ ধরনের স্ট্যাটাস দিয়েছে বিষয়টি আমি বুঝতেছি না।

এ বিষয়ে আটাবহ ইউনিয়ন পরিষদের সচিব জানান, আমার ব্যক্তিগত মতামত কি ফেসবুকে দিতে পারি না। আমার এক বন্ধুকে উদ্দেশ্য করে লেখা হয়েছে। এ বলে তিনি মোবাইল রেখে দেন।

কালিয়াকৈর উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) এ.এইচ.এম ফখরুল হোসাইন বলেন, খোঁজ নিয়ে বিষয়টি আমি দেখতেছি।

সূত্র: আরটিভি

ফন্ট
লাইন
সেভ