প্রচ্ছদ গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির গাড়ি গতিরোধ ও সংঘর্ষ: শিক্ষার্থীসহ আহত ৩৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির গাড়ি গতিরোধ ও সংঘর্ষ: শিক্ষার্থীসহ আহত ৩৫

ডেইলি গাজীপুর ডেস্ক:

গাজীপুরে অটোপাসের দাবিতে আন্দোলনরত ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের বিক্ষোভকে কেন্দ্র করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর গাড়ি গতিরোধ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত সোমবার (৬ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রধান ফটকে এ ঘটনা ঘটে। এতে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও শিক্ষার্থীসহ অন্তত ৩৫ জন আহত হয়েছেন।

শিক্ষার্থীদের দাবি, তারা সেশনজট ও ফলাফলের অসঙ্গতির কারণে বিশেষ বিবেচনায় অটোপাস চান। বিক্ষোভের সময় কিছু শিক্ষার্থী ভিসির গাড়ির নিচে শুয়ে পড়েন। নিরাপত্তাকর্মীরা তাদের সরাতে গেলে সংঘর্ষ বাধে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও পরিচালকসহ বেশ কয়েকজন আহত হন। উপাচার্য সাফ জানিয়ে দিয়েছেন, অটোপাস দিয়ে শিক্ষার মান নষ্ট করার কোনো সুযোগ নেই। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভিসিকে নিরাপদে উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ফন্ট
লাইন
সেভ