প্রচ্ছদ শ্রীপুর শ্রীপুর সাংবাদিক সমিতির নতুন কমিটি: মো. উজ্জ্বল সভাপতি ও মো. শাহাদত সাধারণ সম্পাদক

শ্রীপুর সাংবাদিক সমিতির নতুন কমিটি: মো. উজ্জ্বল সভাপতি ও মো. শাহাদত সাধারণ সম্পাদক

ডেইলি গাজীপুর ডেস্ক:

গাজীপুরের শ্রীপুর সাংবাদিক সমিতির ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত সোমবার (৬ এপ্রিল) শ্রীপুর পৌর এলাকার চন্নাপাড়ায় অনুষ্ঠিত এক সাধারণ সভায় ২৭ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির বিদায়ী সভাপতি মো. সিদ্দিকুর রহমান।

কমিটিতে দৈনিক জনতা প্রতিনিধি মো. উজ্জ্বল মিয়াকে সভাপতি এবং সংবাদ সংযোগের গাজীপুর প্রতিনিধি মো. শাহাদত হোসাইনকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে। অন্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে হিমু সরকার সিনিয়র সহ-সভাপতি, আব্দুল্লাহ তারেক রানা সহ-সভাপতি এবং সাদ্দাম হোসেন অনন্ত যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন। নবগঠিত কমিটিকে শ্রীপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন অভিনন্দন জানিয়েছে।

ফন্ট
লাইন
সেভ