প্রচ্ছদ শিক্ষাঙ্গন উজিরপুরে বখাটেদের হুমকিতে স্কুলছাত্রীর লেখাপড়া বন্ধ

উজিরপুরে বখাটেদের হুমকিতে স্কুলছাত্রীর লেখাপড়া বন্ধ

ডেইলি গাজীপুর ডেস্ক:

বরিশালের উজিরপুরে বখাটেদের অব্যাহত উত্ত্যক্ত এবং পুড়িয়ে মারার হুমকির মুখে দশম শ্রেণির এক স্কুলছাত্রীর স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের প্রভাবশালীরা ওই ছাত্রী ও তার মাকে এমন হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, বাবার সম্পত্তি দখলের উদ্দেশ্যে স্থানীয় কয়েকজন তাদের ওপর নিয়মিত অত্যাচার চালাচ্ছে। স্কুলে যাতায়াতের পথে ওই ছাত্রীকে হয়রানি করা হচ্ছে এবং বাড়িতে এসেও মারধরের ঘটনা ঘটেছে। নিরাপত্তাহীনতায় ভুগতে থাকা পরিবারটি বর্তমানে চরম আতঙ্কের মধ্যে দিন পার করছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ফন্ট
লাইন
সেভ