প্রচ্ছদ অন্যান্য গাজীপুরে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

গাজীপুরে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

ডেইলি গাজীপুর ডেস্ক

গাজীপুরে অভিযান চালিয়ে দেশীয় ধারালো অস্ত্রসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৭ অক্টোবর) গাজীপুর মহানগর ডিবি পুলিশের উত্তর বিভাগের একটি দল সদর থানাধীন শিববাড়ী এলাকায় অভিযান চালিয়ে মানিক ও রুবেল নামের ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে।

অভিযানকালে তাঁদের কাছ থেকে একটি চাপাতি ও একটি চাকু উদ্ধার করা হয়।

গাজীপুর মহানগর ডিবি পুলিশ (উত্তর বিভাগ) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. মতিউর রহমান ও এএসআই জাকির হোসেন ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দেশীয় ধারালো অস্ত্রসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

আরও খবর

হাতকড়া খুলে দৌড়ে পালানো ৩২ মামলার আসামি ফের ধরা, অভিযান নিয়ে পৃথক বিজ্ঞপ্তি

২১ জুলাই ২০২৬
Daily Gazipur

ডিবি পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গাজীপুর সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

ফন্ট
লাইন
সেভ