প্রচ্ছদ অন্যান্য গাজীপুরে নৌযান শুমারি ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

গাজীপুরে নৌযান শুমারি ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

ডেইলি গাজীপুর ডেস্ক

দেশের সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী ইঞ্জিনচালিত সব নৌযানের তথ্য সংগ্রহ ও একটি পূর্ণাঙ্গ ডেটাবেইস তৈরির লক্ষ্যে প্রথমবারের মতো ‘নৌযান শুমারি-২০২৬’ পরিচালনা করতে যাচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও নৌপরিবহন অধিদপ্তর। আগামী ২০ থেকে ২৯ আগস্ট সারাদেশে একযোগে এ শুমারির মূল তথ্যসংগ্রহ কার্যক্রম পরিচালিত হবে।

নৌযান শুমারি-২০২৬-এর মূল তথ্যসংগ্রহ কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, শুমারির গুরুত্ব ও উদ্দেশ্য সম্পর্কে জনগণকে অবহিত করা এবং শুমারিকর্মীদের প্রয়োজনীয় তথ্য দিতে নৌযান মালিক ও সংশ্লিষ্টদের উৎসাহিত করার লক্ষ্যে গাজীপুরে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে গাজীপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিসংখ্যান কার্যালয়ের সামনে গিয়ে র‍্যালিটি শেষ হয়।

আরও খবর

গাজীপুরের শালনা থেকে ১৭ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার ২

০১ সেপ্টেম্বর ২০২৬
Daily Gazipur

র‍্যালিতে অংশ নেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. শাহরিয়ার নজির, গাজীপুর জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মাহনুমা রহমানসহ জেলা প্রশাসন ও পরিসংখ্যান কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

গাজীপুর জেলা পরিসংখ্যান কার্যালয় জানিয়েছে, আগামী ২০ থেকে ২৯ আগস্ট গাজীপুরসহ সারাদেশে নৌযান শুমারি-২০২৬-এর মূল তথ্যসংগ্রহ কার্যক্রম পরিচালিত হবে। এ কার্যক্রম সফল করতে সংশ্লিষ্ট সবাইকে শুমারিকর্মীদের প্রয়োজনীয় ও সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

ফন্ট
লাইন
সেভ