প্রচ্ছদ অন্যান্য গাজীপুরে বিএসটিআইয়ের অভিযান, দুই প্রতিষ্ঠানকে দের লাখ টাকা জরিমানা

গাজীপুরে বিএসটিআইয়ের অভিযান, দুই প্রতিষ্ঠানকে দের লাখ টাকা জরিমানা

ডেইলি গাজীপুর ডেস্ক

গাজীপুরের কালীগঞ্জে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সিএম লাইসেন্স ছাড়াই সয়াবিন তেল উৎপাদন ও বিক্রয়-বিতরণের দায়ে কালীগঞ্জের কেটুন এলাকার এ আর ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া পূর্বাচলের হর্দি বাজার এলাকায় পূর্বাঞ্চল মুসলিম সুইটস নামের প্রতিষ্ঠানকে সিএম লাইসেন্স ও মোড়কজাত লাইসেন্স ছাড়া মিষ্টি ও দই উৎপাদন, বিক্রয় এবং বিতরণের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিএসটিআই আইন-২০১৮ এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠান দুটিকে এ জরিমানা করা হয়।

বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেছা খানমের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন বিএসটিআই গাজীপুর আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক (সিএম) মো. সাইদুর রহমান।

আরও খবর

দৈনিক কালবেলার অগ্রযাত্রার চার বছর পূর্তি উপলক্ষে কোনাবাড়ীতে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

১৯ অক্টোবর ২০২৬
Daily Gazipur

এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ফিল্ড অফিসার মো. পারভেজ মিয়া ও পরিদর্শক (মেট্রোলজি) হাবিবুর রহমান।

 

ফন্ট
লাইন
সেভ