দেশের মোট জনসংখ্যার বায়ান্ন শতাংশ নারীকে পেছনে ফেলে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন সফল হবে না বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য রুমিন ফারহানা। আজ মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এই কথা বলেন।
তিনি স্মরণ করিয়ে দেন যে গণঅভ্যুত্থানের সময় তরুণী ও নারীরা সম্মুখ সারিতে থেকে লড়াই করেছেন। অথচ সরকার গঠনের পর নারীদের প্রতিনিধিত্ব খুবই নগণ্য। বর্তমানে সংসদে মাত্র সাতজন নারী সংসদ সদস্য থাকায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, নারীরা সংকটের সময় ঢাল হয়ে দাঁড়ালেও পরে তারাই নানাভাবে উপহাসের শিকার হন, যা কোনোভাবেই কাম্য নয়।
