প্রচ্ছদ অন্যান্য গাজীপুরে জননিরাপত্তা পরিস্থিতির অবনতির অভিযোগে এনসিপির সংবাদ সম্মেলন,এসপিসহ কয়েক থানার ওসি প্রত্যাহারের দাবি

গাজীপুরে জননিরাপত্তা পরিস্থিতির অবনতির অভিযোগে এনসিপির সংবাদ সম্মেলন,এসপিসহ কয়েক থানার ওসি প্রত্যাহারের দাবি

ডেইলি গাজীপুর ডেস্ক

গাজীপুরে জননিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং পুলিশের দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ সময় কয়েকটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান দলটির নেতারা।

সোমবার (২৭ জুলাই)  দুপুরে গাজীপুর মহানগরের বাসন এলাকার একটি স্থানীয় কার্যালয়ে জাতীয় যুব শক্তি ও কৃষক শক্তির উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এনসিপির উত্তরাঞ্চলের  যুগ্ন মুখ্য সংগঠক আলী নাসের খান  অভিযোগ করেন, গাজীপুর জেলা ও মহানগরে পুলিশের দায়িত্বে অবহেলার কারণে সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের মিছিল দেখা যাচ্ছে। তিনি দাবি করেন, এ ধরনের ঘটনা জননিরাপত্তার জন্য উদ্বেগজনক এবং দায়িত্বে অবহেলাকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

আরও খবর

জনপ্রিয় অভিনেত্রীকে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে মৃত্যুর অভিযোগ

১৩ জুন ২০২৬
Daily Gazipur

এ সময় তিনি আরো বলেন, গাজীপুরের পুলিশ সুপার (এসপি) এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন, গাছা ও জেলার শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) প্রত্যাহারের দাবি জানান।

তিনি বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরও কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দায়িত্বে অবহেলার অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টি, জাতীয় যুব শক্তি ও কৃষক শক্তির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ফন্ট
লাইন
সেভ