তুরাগ নদীতে ছাত্রলীগের নেতা-কর্মীদের লাশ ভাসার তথ্য ভিত্তিহীন: পুলিশ
তুরাগ নদীতে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসছে- সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এমন দাবিকে ভিত্তিহীন বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ। এ বিষয়ে গত ২৭ জুন বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘তুরাগ নদীতে ভাসছে আওয়ামী লীগ-ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ’ শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীন তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টির…
















