পিচ্চি পোলাপানইকে কান্না করাতে ভালোই লাগে: টিকটকার মাদরাসা শিক্ষক
মাদরাসায় পড়তে আসা একটি শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতন করছিলেন এক শিক্ষক। আর সেই নির্যাতনের দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিজেই পোস্ট করেন তিনি। আর ভিডিও পোস্টটিতে পাশবিক মন্তব্য করে একটি শিরোনামও দেন ইমরান হোসেন নামের ওই মাদরাসা শিক্ষক। সেখানে তিনি লিখেন, ‘পিচ্চি পোলাপানকে কান্না করাতে ভালোই লাগে’।…







