প্রচ্ছদ অর্থনীতি আমানত ফেরতে গ্রাহকদের ধৈর্য ধরার আহ্বান

আমানত ফেরতে গ্রাহকদের ধৈর্য ধরার আহ্বান

ডেইলি গাজীপুর ডেস্ক:

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের তাদের আমানত ফেরত পেতে আরও কিছুটা ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) সকালে আয়োজিত এক ব্রিফিংয়ে কেন্দ্রীয় ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিক এই বার্তা দেন।

তিনি জানান, আমানতকারীদের অর্থ ধাপে ধাপে ফেরত দিতে একটি নির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। সাধারণ আমানতের পাশাপাশি মেয়াদী আমানত উত্তোলনের ক্ষেত্রেও সুনির্দিষ্ট নিয়ম করা হয়েছে। তবে গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য বিশেষ ব্যবস্থাপনায় টাকা তোলার সুযোগ রাখা হয়েছে। ব্যাংকটিকে টেকসই ও লাভজনক করতে প্রধান কার্যালয় ও শাখা পর্যায়ে কাঠামোগত এবং প্রযুক্তিগত সমন্বয়ের কাজ দ্রুত এগিয়ে চলছে বলে তিনি নিশ্চিত করেন।

ফন্ট
লাইন
সেভ