টিকাবিরোধী অপপ্রচার ও কুসংস্কারের কারণেই দেশে হামের প্রাদুর্ভাব বেড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) দুপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত এক শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
তিনি বলেন, এই পরিস্থিতি নিরসনে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং চিকিৎসক সমাজকে সমন্বিত উদ্যোগ নিতে হবে। উন্নত বিশ্বেও একটি গোষ্ঠীর টিকাবিরোধী প্রচারণার কারণে সমাজে অন্ধত্ব ও ভুল ধারণা ছড়িয়ে আছে। আধুনিক চিকিৎসা ব্যবস্থা বিজ্ঞানেরই ফল, তাই বিজ্ঞানকে এড়িয়ে সুস্বাস্থ্য নিশ্চিত করা সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন।
গত এক মাসে দেশে হামের সংক্রমণে বেশ কয়েকজনের মৃত্যুর বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, রাজশাহী ও ময়মনসিংহের মতো হটস্পটগুলোতে স্বাস্থ্যকর্মীদের আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে। গবেষণার জন্য প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করার প্রতিও তিনি বিশেষ জোর দেন।
এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নিচ্ছে সরকার
০৭ এপ্রিল ২০২৬
