গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উজান বিলে অবৈধভাবে বাঁধ দিয়ে এবং নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল ব্যবহার করে মাছ শিকারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য দপ্তর। এ সময় এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি প্রায় ৩৫টি রিং জাল ও ২০টি কারেন্ট জাল জব্দ করে বিনষ্ট করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উজান বিলে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালিয়াকৈরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শিলা।
অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদাসহ মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, পুলিশ সদস্য ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন। এ সময় জনস্বার্থে দেশের মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে সচেতন করা হয়।
আইনশৃঙ্খলা নিয়ে সুশীলদের উদ্বেগ, কিন্তু অতীতের হিসাব কোথায়?
০১ অক্টোবর ২০২৬
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, দেশের মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। একই সঙ্গে দেশের বৃহত্তর কল্যাণে সংশ্লিষ্ট অংশীজন ও সচেতন নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
