প্রচ্ছদ আন্তর্জাতিক ইস্তাম্বুলে ইসরায়েলি কনসুলেটের সামনে গোলাগুলি

ইস্তাম্বুলে ইসরায়েলি কনসুলেটের সামনে গোলাগুলি

আন্তর্জাতিক ডেস্ক:

তুরস্কের ইস্তাম্বুলে ইসরায়েলি কনসুলেটের সামনে এক গোলাগুলির ঘটনায় তিন বন্দুকধারী নিহত হয়েছেন। তুর্কি কর্তৃপক্ষের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলো এই তথ্য জানিয়েছে।

কর্তৃপক্ষ জানায়, কনসুলেটের বাইরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ওই তিন হামলাকারী নিহত হন। হামলাকারীরা কনসুলেট ভবনের দিকে এগিয়ে যাওয়ার সময় পুলিশ তাদের থামার নির্দেশ দিলে তারা তা অমান্য করে এবং গোলাগুলি শুরু হয়। প্রায় ছয় মিনিট ধরে চলা এই বন্দুকযুদ্ধে দুই পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন।

হামলাকারীদের কাছে দূরপাল্লার রাইফেল এবং প্রচুর পরিমাণে গোলাবারুদ ছিল। ধারণা করা হচ্ছে, তারা ভবনের ভেতরে ঢুকে ইসরায়েলি দপ্তরে পৌঁছানোর চেষ্টা করছিল। ঘটনার পর পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আরও খবর

যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ দেশে পৌঁছেছে

০৪ মে ২০২৬
Daily Gazipur
ফন্ট
লাইন
সেভ