খেলাধুলার মাধ্যমেই একটি সুস্থ ও সচেতন জাতি গঠন করা সম্ভব বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। আজ মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি জানান, সরকার খেলাধুলাকে প্রাতিষ্ঠানিকভাবে উৎসাহিত করতে নানা কর্মসূচি হাতে নিয়েছে। শিশুদের জন্য স্পোর্টস কার্যক্রম শুরু করা হচ্ছে এবং স্কুল পর্যায়ে খেলাধুলাকে বাধ্যতামূলক করে মূল্যায়নের ব্যবস্থা করা হচ্ছে। পেশাদার খেলোয়াড়দের জন্য রাষ্ট্রীয় ভাতার ব্যবস্থা করা হয়েছে বলেও তিনি জানান।
