সাবেক অন্তর্বর্তী সরকারের জারি করা গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ অপ্রয়োজনীয় ছিল বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। আজ মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মত প্রকাশ করেন।
তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনেই গুমের বিচারের যথেষ্ট সুযোগ ছিল। তাই আলাদা কোনো অধ্যাদেশ বা ট্রাইব্যুনাল গঠন করার দরকার ছিল না। সংসদে গুমকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করে ট্রাইব্যুনাল আইনের যে সংশোধনী পাস হয়েছে, তাকে তিনি একটি সঠিক ও যৌক্তিক সিদ্ধান্ত বলে সাধুবাদ জানান।
