ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে গ্রেপ্তার হওয়া জামায়াতকর্মী সাওদা সুমির সঙ্গে নিকৃষ্ট আচরণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আজ মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, এই ধরনের আচরণ নব্য ফ্যাসিবাদের বার্তা দিচ্ছে। ফ্যাসিবাদীরা সব যুগেই নিজেদের ব্যর্থতা ঢাকতে সাধারণ মানুষের কণ্ঠ রোধ করতে চায়। এর আগে ভোলায় ওই নারীকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছিল পুলিশ।
