উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি বা জেট ফুয়েলের দাম আরও এক দফা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। আজ মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) রাত বারোটা থেকে নতুন এই দাম কার্যকর হবে।
নতুন ঘোষণা অনুযায়ী, অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২৪ টাকা ৭৯ পয়সা বাড়িয়ে ২২৭ টাকা ৮ পয়সা নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক রুটেও জ্বালানির দাম বাড়ানো হয়েছে। চলমান বৈশ্বিক অস্থিরতার কারণে গত মাসেও দুই দফা দাম বাড়ানো হয়েছিল। পরিচালন ব্যয় বেড়ে যাওয়ায় এর প্রভাব সরাসরি বিমান ভাড়ার ওপর পড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
