প্রচ্ছদ গাজীপুর টঙ্গী পশ্চিম থানার অভিযানে অস্ত্রধারী দুর্ধর্ষ ৬ ছিনতাইকারী গ্রেফতার

টঙ্গী পশ্চিম থানার অভিযানে অস্ত্রধারী দুর্ধর্ষ ৬ ছিনতাইকারী গ্রেফতার

ডেইলি গাজীপুর ডেস্ক
গাজীপুর মেট্রোপলিটনের টঙ্গী পশ্চিম থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে অস্ত্রধারী দুর্ধর্ষ ৬ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে।
শনিবার (২৩ মে) টঙ্গী পশ্চিম থানাধীন দক্ষিণ আরিচপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আরিফুর রহমান জানান, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলে টঙ্গী পশ্চিম থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় দক্ষিণ আরিচপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৬ জন দুর্ধর্ষ ছিনতাইকারীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১টি রামদা, ১টি ছুরি, ১টি কুড়াল, ১টি চাপাতি, ১টি সুইচ গিয়ার ও ১টি চাকু উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি মো: আরিফুর রহমান।
ফন্ট
লাইন
সেভ