সনাতন পদ্ধতির কাগজের নকল এখন আর নেই, বরং ডিজিটাল মাধ্যমে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে এখন পরীক্ষায় নকল হচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আজ মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) বিকেলে বরিশাল সিটি কর্পোরেশনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সরকার এই ডিজিটাল নকল প্রতিরোধ করতে আইনি কাঠামো পরিবর্তন করার উদ্যোগ নিয়েছে এবং সংসদে এ বিষয়ে আইন পাস করা হবে। এর আগে তিনি বোর্ড ও কেন্দ্র সচিবদের সঙ্গে পরীক্ষা সুষ্ঠু পরিবেশে নেওয়ার বিষয়ে আলোচনা করেন। এছাড়া শিক্ষকদের বকেয়া অবসর ভাতা প্রদান এবং বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার বিষয়েও মন্ত্রী গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেন।
