প্রচ্ছদ শিক্ষাঙ্গন দিনাজপুরে অভিযুক্ত শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন

দিনাজপুরে অভিযুক্ত শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন

ডেইলি গাজীপুর ডেস্ক:

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া এক সহকারী শিক্ষকের স্থায়ী অপসারণ বা চাকরিচ্যুতির দাবিতে দিনাজপুরের বিরলে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) সকালে বিরল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি উপজেলা পরিষদ চত্বরে গিয়ে মানববন্ধনে মিলিত হয়। সেখানে ছাত্রীরা এবং সচেতন অভিভাবকরা অভিযুক্ত শিক্ষক ইকরামুলের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান। মানববন্ধন শেষে তারা উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।

ফন্ট
লাইন
সেভ