নিজস্ব প্রতিবেদক:
হাম ও হামের উপসর্গে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৪৫১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও ১২ শিশু প্রাণ হারিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুদের মধ্যে চার জনের হাম শনাক্ত হয়েছিল এবং বাকি আট জনের মধ্যে হামের উপসর্গ ছিল। হাম শনাক্ত হয়ে মারা যাওয়া চার শিশুর মধ্যে দুইজন ঢাকা বিভাগের এবং একজন করে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের বাসিন্দা। এছাড়া উপসর্গ নিয়ে মারা যাওয়া আট জনের মধ্যে তিনজন করে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে এবং একজন করে ময়মনসিংহ ও সিলেট বিভাগে ছিল।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ৫৫ হাজার ৬১১ জন শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এই সময়ের মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৭ হাজার ৪১৬ জনের শরীরে। পুরো সময়ে হামের উপসর্গে ৩৭৭ জন এবং শনাক্ত হওয়ার পর ৭৪ জন শিশু মারা গেছে।
আল্টিমেটামের সময়সীমা ঘনিয়ে আসতেই তেহরানে হামলা
০৭ এপ্রিল ২০২৬
হাসপাতালের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এই সময়ে হামের ধরণ ও উপসর্গ নিয়ে মোট ৪০ হাজার ১৭৬ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৩৬ হাজার ৫৫ জন সুস্থ হয়ে বাড়িতে ফিরেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ১৯২ জন শিশুর মধ্যে উপসর্গ দেখা দেয় এবং ১১১ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়। বর্তমানে অনেক শিশু বিভিন্ন হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে বা পিআইসিইউ ইউনিটে চিকিৎসাধীন আছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ও মৃত্যুর এই সংখ্যা জনমনে উদ্বেগ তৈরি করেছে। আক্রান্ত শিশুদের সুচিকিৎসা নিশ্চিত করতে এবং এই রোগের বিস্তার রোধে স্বাস্থ্য বিভাগ কাজ করছে। নিয়মিত টিকাদান ও সচেতনতার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
