প্রচ্ছদ স্বাস্থ্য নৈতিকতা ছাড়া স্বাস্থ্যখাতের সুফল মিলবে না

নৈতিকতা ছাড়া স্বাস্থ্যখাতের সুফল মিলবে না

ডেইলি গাজীপুর ডেস্ক:

স্বাস্থ্যখাতে যতই গবেষণা ও প্রযুক্তিগত অগ্রগতি হোক না কেন, নৈতিকতা ও সমন্বিত উদ্যোগ ছাড়া এর সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, চিকিৎসা দেওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি, নিরাপদ খাদ্য এবং পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা জরুরি। তিনি হাসপাতালগুলোর অব্যবস্থাপনা এবং ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের অনিয়মের কঠোর সমালোচনা করেন। তিনি সতর্ক করে বলেন, শুধু প্রযুক্তি দিয়ে স্বাস্থ্যখাতের উন্নয়ন সম্ভব নয়, এর জন্য প্রয়োজন সবার সততা ও জবাবদিহিতা।

ফন্ট
লাইন
সেভ