প্রচ্ছদ সারাদেশ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত কলেজ ছাত্র, আহত ২০ থেকে ২৫ জন

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত কলেজ ছাত্র, আহত ২০ থেকে ২৫ জন

ডেইলি গাজীপুর ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের মানিক্যমুড়ি ও ধজনগর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মুরসালিন নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। গতকাল শুক্রবার (৮ মে) দিনগত রাত ১টার দিকে উপজেলার ধজনগর বাতানবাড়ি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মুরসালিন গোপীনাথপুর আলহাজ শাহ আলম ডিগ্রি কলেজের ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিল বলে জানিয়েছে তার পরিবার।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে ২০ থেকে ২৫ জনের একটি দল সীমান্ত এলাকায় অবস্থান করলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই মুরসালিন নিহত হন। এছাড়া অন্তত ২০ জন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

আরও খবর

দেশেরপত্রে প্রতিবেদন প্রকাশের পর আজিজুলের পাশে প্রধানমন্ত্রী

১২ জুলাই ২০২৬
Daily Gazipur

ধজনগর গ্রামের রিপন পাঠান বলেন, “রাতে কয়েকজন কাঁটাতারের কাছে গেলে হঠাৎ গুলি চালায় বিএসএফ। এতে মুরসালিন গুলিবিদ্ধ হয়। অন্যরা আহত অবস্থায় সেখান থেকে পালিয়ে যায়।”

ঘটনার পর নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। আহতদের বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

এ বিষয়ে চণ্ডিদ্বার বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মুইনুদ্দিন বলেন, একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং বিষয়টি নিয়ে কাজ করছে বিজিবি।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম বলেন, ধজনগর সীমান্তে বিএসএফের গুলিতে মুরসালিন নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। বিষয়টি তদন্তে বিজিবি কাজ করছে।

ফন্ট
লাইন
সেভ