গাজীপুরের শ্রীপুরে অভিযান চালিয়ে ১৩২ বোতল ভারতীয় বিদেশি মদসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মদ বহনে ব্যবহৃত একটি পিকআপ ও ১৩ বস্তা ধান জব্দ করা হয়।
রোববার (১৭ মে) সন্ধ্যা পৌনে ৭টার দিকে শ্রীপুর থানার মুলাইদ এলাকার এমসি বাজার সংলগ্ন নাইস ডেনিম কারখানার সামনে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর পুলিশ সুপারের নির্দেশনা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে জেলা গোয়েন্দা সংস্থার একটি দল অভিযান চালায়। অভিযানে একটি পিকআপে থাকা ধানের বস্তার ভেতর থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১৩২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
শ্রীপুরে কালবৈশাখীর তাণ্ডব: ঘর ভেঙে চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু
০৭ এপ্রিল ২০২৬
গ্রেফতারকৃতরা হলেন,শ্রীপুরের গোদারচালা এলাকার আলফাজ সরকার (২০), নেত্রকোনার কলমাকান্দা উপজেলার উত্তর গোড়াগাঁও এলাকার শহীদ মিয়া (৬০) ও মানিক মিয়া (৬০), এবং নেত্রকোনা সদর উপজেলার পারলা এলাকার রমজান আলী (৫০)।
এ ঘটনায় ডিবির এসআই রাসেলের এজাহারের ভিত্তিতে শ্রীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং জব্দ করা মাদকের উৎস উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
