প্রচ্ছদ অন্যান্য গাজীপুরের তরুণ প্রকৌশলী শাহাদত, পদোন্নতি পেয়ে হলেন বিটিআরসি’র সিনিয়র সহকারী পরিচালক

গাজীপুরের তরুণ প্রকৌশলী শাহাদত, পদোন্নতি পেয়ে হলেন বিটিআরসি’র সিনিয়র সহকারী পরিচালক

ডেইলি গাজীপুর ডেস্ক

মাত্র ৩৪ বছর বয়সে বাংলাদেশ সরকারের টেলিকম সেক্টরে ৬ষ্ঠ গ্রেডের (প্রথম শ্রেণির কর্মকর্তা) পদে পদোন্নতি লাভ করেছেন তরুণ প্রকৌশলী শাহাদত হোসেন। দীর্ঘদিনের পেশাগত দক্ষতা, সততা, নিষ্ঠা ও কর্মনিষ্ঠার স্বীকৃতি হিসেবে তিনি এ পদোন্নতি অর্জন করেন।

‎শাহাদত হোসেন জানান, ২০১৩ সাল থেকে তিনি বাংলাদেশ সরকারের টেলিকম সেক্টরে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। দেশের টেলিযোগাযোগ অবকাঠামোর উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং ডিজিটাল রূপান্তরের বিভিন্ন কার্যক্রমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

‎গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়াপাড়া গ্রামের সন্তান শাহাদাত হোসেনের শিক্ষাজীবনে হাতেখড়ি হয় নিজগ্রামের ৪ং নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পরে তিনি পার্শ্ববর্তী শৈলাট উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে এসএসসি পাস করেন। প্রযুক্তির প্রতি আগ্রহ থেকে ভর্তি হন দেশের অন্যতম ঐতিহ্যবাহী ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটে, যেখানে তিনি সফলতার সঙ্গে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন।

‎পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য তিনি The Institution of Engineers, Bangladesh (IEB)-এ অধ্যয়ন করে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি The Institution of Engineers, Bangladesh (IEB)-এর একজন সম্মানিত সদস্য, যা তাঁর প্রকৌশল জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ স্বীকৃতি।

‎পেশাগত জীবনে তিনি দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে টেলিকমিউনিকেশনের আধুনিক প্রযুক্তির ওপর প্রশিক্ষণ গ্রহণ করেছেন। আন্তর্জাতিক মানের প্রযুক্তি, নেটওয়ার্ক ব্যবস্থাপনা ও আধুনিক টেলিকম অবকাঠামো বিষয়ে অর্জিত জ্ঞান তিনি দেশের উন্নয়নে কাজে লাগিয়ে চলেছেন।

‎পদোন্নতি প্রসঙ্গে প্রকৌশলী শাহাদত হোসেন বলেন, “পরম করুণাময় মহান আল্লাহর অশেষ রহমতে এই অর্জন সম্ভব হয়েছে। দীর্ঘদিনের পরিশ্রম, মেধা ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে এই পদোন্নতি আমাকে আরও বেশি দায়িত্বশীল করেছে। দেশের টেলিযোগাযোগ খাতের আধুনিকায়ন ও উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে চাই। ভবিষ্যতেও যেন সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে পারি।

ফন্ট
লাইন
সেভ