সন্ত্রাসীদের হামলায় আহত আজিবরের মৃত্যু, ২৬ দিন পর না ফেরার দেশে
গাজীপুরের কালিয়াকৈরে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত আজিবর রহমান (৪৭) ২৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে মারা গেছেন। বুধবার (১৯ আগস্ট) ভোররাতে কেপেজি বিশেষায়িত হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ ও থানা পুলিশ নিশ্চিত করেছে। গত ২৩ জুলাই রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ফটিকমাকেট এলাকা থেকে…
















