গাজীপুরে কৃষকলীগ নেতাকে টাকার বিনিময়ে ছাড়ার অভিযোগ, মুদি দোকানিকে হুমকি
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী প্রতাবপুর এলাকায় এক আওয়ামী লীগ নেতাকে আটকের পর মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। ঘটনাটি জানাজানির পর স্থানীয় মহলে তীব্র সমালোচনা শুরু হয়েছে। এদিকে ছাড়া পাওয়ার পর ওই কৃষকলীগ নেতা ও তার পরিবারের সদস্যরা এক স্থানীয় মুদি দোকানিকে প্রাণনাশের হুমকি দিচ্ছে…
















