এসএ পরিবহনের কোনাবাড়ী শাখা অফিসে চাঁদাবাজীর ঘটনায় গ্রেফতার ১
গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় অবস্থিত এস এ পরিবহন পার্সেল সার্ভিসের শাখায় ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ থানায় মামলা দায়ের করা হয়েছে। এঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) মামলা দায়ের করার পর অভিযুক্ত আশরাফুল ইসলাম শান্ত মির্জা (৪৪) নামে…
















