প্রচ্ছদ জাতীয় অপরাধ দমনে রাজনৈতিক পরিচয় নয়, নিরপেক্ষ ভূমিকার আহ্বান প্রধানমন্ত্রীর

অপরাধ দমনে রাজনৈতিক পরিচয় নয়, নিরপেক্ষ ভূমিকার আহ্বান প্রধানমন্ত্রীর

ডেইলি গাজীপুর ডেস্ক

অপরাধ মোকাবিলায় রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়ে নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দুর্নীতি ও সন্ত্রাসের মতো অপরাধকে কোনো রাজনৈতিক দলের পরিচয়ে নয়, বরং ব্যক্তির অপরাধ হিসেবেই বিবেচনা করতে হবে।

সোমবার দুপুরে পুলিশ সপ্তাহ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, পুলিশ বাহিনী হচ্ছে সরকারের প্রতিচ্ছবি। তাই জনগণের আস্থা অর্জনে পুলিশকে আরও দায়িত্বশীল ও পেশাদার আচরণ করতে হবে। সরকার পুলিশকে একটি সত্যিকারের জনবান্ধব বাহিনীতে রূপান্তর করতে চায় বলেও উল্লেখ করেন তিনি।

আরও খবর

১ জুলাই থেকেই নতুন পে-স্কেল কার্যকরের নীতিগত সিদ্ধান্ত

১৭ মে ২০২৬
Daily Gazipur

তারেক রহমান বলেন, সমৃদ্ধ, মানবিক ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়া সরকারের শুধু রাজনৈতিক অঙ্গীকার নয়, এটি বাস্তবায়নের লক্ষ্য নিয়েই সরকার কাজ করছে।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যদের আরও সক্রিয় ও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

এ সময় সাম্প্রদায়িক উসকানি কিংবা নাশকতামূলক কর্মকাণ্ড যেন কেউ ঘটাতে না পারে, সে বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন সরকারপ্রধান।

ফন্ট
লাইন
সেভ