সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে করা আবেদনের ওপর শুনানির জন্য আগামী ২৬ এপ্রিল দিন ধার্য করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। আজ মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার জজ আদালত এই আদেশ দেন।
যুবদলকর্মী হত্যা এবং তত্ত্বাবধায়ক সরকারের রায় জালিয়াতিসহ পাঁচটি মামলায় তিনি হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে আপিল বিভাগে আবেদন করে। এর মধ্যেই অধস্তন আদালতে আরও দুটি নতুন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। প্লট জালিয়াতিসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে এই মামলাগুলো চলমান রয়েছে।
