যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) সকালে স্বাস্থ্য সেবায় বিজ্ঞান এবং সুরক্ষিত সকল প্রাণ প্রতিপাদ্যকে ধারণ করে একটি র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সভাপতিত্বে আয়োজিত এই আলোচনা সভায় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা ছাড়াও বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভায় মানুষের দোরগোড়ায় আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং রোগ প্রতিরোধে বৈজ্ঞানিক পদ্ধতির ব্যবহার নিয়ে বিশদ আলোচনা করা হয়।
