প্রচ্ছদ অপরাধ কোনাবাড়ীতে ডাকাতির প্রস্তুতিকালে ট্রাকসহ ৫ ডাকাত গ্রেপ্তার

কোনাবাড়ীতে ডাকাতির প্রস্তুতিকালে ট্রাকসহ ৫ ডাকাত গ্রেপ্তার

ডেইলি গাজীপুর ডেস্ক:

গাজীপুর মহানগরীর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৫ সদস্যের একটি ডাকাত দলকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে কোনাবাড়ী কলেজ গেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন জিয়াউর রহমান, আলমগীর হোসেন, আলামিন, শাকিল ও মাহাদী হাসান। ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ট্রাকসহ তাদের আটক করা হয়। তল্লাশিকালে তাদের কাছ থেকে একটি কাটার ও দুটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, রাতের অন্ধকারে মালবাহী গাড়ি থামিয়ে ডাকাতির পরিকল্পনা করছিল তারা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

ফন্ট
লাইন
সেভ