গাজীপুরে প্রায় ৫৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১-এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্প। এ সময় গাঁজা বহনকারী একটি পিকআপ ভ্যানও আটক করা হয়।
গত সোমবার (৩১ আগস্ট) গাজীপুর মহানগরীর সদর থানাধীন উত্তর শালনা সাকিনস্থ পোড়াবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্প জানায়, উদ্ধার করা প্রায় ৫৮ কেজি গাঁজার বাজারমূল্য ১৭ লাখ টাকা।
গাজীপুর অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে ডিপি ফুডস্ কে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত
২৫ জুন ২০২৬
র্যাব জানায়, সদর দপ্তরের গোয়েন্দা শাখার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পোড়াবাড়ী এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে র্যাবের একটি আভিযানিক দল। এ সময় গাঁজা বহনকারী একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৫৭ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে পিকআপ ভ্যানটি আটক এবং এর সঙ্গে জড়িত দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মো. শামীম মিয়া (৩০) ও মো. সুজন মিয়া (২৪)।
র্যাব-১ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের গাজীপুর মহানগরীর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
