প্রচ্ছদ গাজীপুর মিথ্যা সংবাদের প্রতিবাদ জানিয়েছে গাজীপুর সদর সাব-রেজিস্ট্রার অফিস

মিথ্যা সংবাদের প্রতিবাদ জানিয়েছে গাজীপুর সদর সাব-রেজিস্ট্রার অফিস

ডেইলি গাজীপুর ডেস্ক

গাজীপুর থেকে প্রকাশিত একটি অনলাইন পোর্টালে গত ৫ আগস্ট প্রকাশিত “দিনে নগদ কামাই ২৫ থেকে ৩০ লাখ টাকা” এবং গত ৯ আগস্ট প্রকাশিত “দৈনিক ঘুষ নিচ্ছেন ৫৫০ জন থেকে” শীর্ষক সংবাদ দুটির তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন গাজীপুর সদরের সাব-রেজিস্ট্রার।

‘দৈনিক মুক্ত সংবাদ’ নামক পোর্টালে প্রকাশিত উক্ত সংবাদের প্রতিবাদে সাব-রেজিস্ট্রার বলেন, উক্ত প্রতিবেদনগুলোতে তাকে জড়িয়ে প্রকাশিত তথ্য সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত। কোনো ধরনের সত্যতা যাচাই কিংবা তার বক্তব্য গ্রহণ না করেই একটি কুচক্রী মহলের ইন্ধনে তার সামাজিক ও পেশাগত সুনাম ক্ষুণ্ণ করার অসৎ উদ্দেশ্যে সংবাদগুলো প্রকাশ করা হয়েছে।

তিনি এই অপসাংবাদিকতা ও উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানা এবং এ ধরনের অপপ্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দেন।

আরও খবর

অপপ্রচার থামাতে পারেনি যোগ্যতার অগ্রযাত্রা: সুদ্বীপ বসাক

২৪ মে ২০২৬
Daily Gazipur
ফন্ট
লাইন
সেভ