গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকার শরীফ মেডিকেল এন্ড ডায়াগনস্টিক কমপ্লেক্সে নানা অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে গাজীপুর জেলা প্রশাসন।
মঙ্গলবার ৯ জুন সকালে গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেওয়া তথ্যের ভিত্তিতে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযান শেষে হাসপাতাল কর্তৃপক্ষকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গোয়েন্দা সংস্থা (এনএসআই) সূত্রে জানা যায়, কোনাবাড়ী শরীফ মেডিকেল এন্ড ডায়াগনস্টিক কমপ্লেক্সে চিকিৎসা সেবা ও ব্যবস্থাপনায় বিভিন্ন ধরনের অসঙ্গতি ও অনিয়ম চলছে এমন তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসনের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানের নেতৃত্ব দেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসরিফুল ইসলাম। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং জেলা এনএসআইয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাসে ফেলে আসা টাকা ও মোবাইল উদ্ধার: থানা পুলিশের প্রশংসায় শিক্ষার্থী
০৩ মে ২০২৬

অভিযান সম্পর্কে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসরিফুল ইসলাম জানান,আমরা জেলা এনএসআইয়ের দেওয়া সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কোনাবাড়ীর শরীফ মেডিকেল এন্ড ডায়াগনস্টিক কমপ্লেক্সে অভিযান পরিচালনা করেছি। হাসপাতালটিতে বেশ কিছু অসঙ্গতি ও অনিয়ম পরিলক্ষিত হওয়ায় আইন অনুযায়ী কর্তৃপক্ষকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
