প্রচ্ছদ অন্যান্য গাজীপুরে পাইকারি মুদি দোকানে ৫ কোটি টাকার বেশি মূল্যের সিগারেট মজুত রাখায় ২ লাখ টাকা জরিমানা

গাজীপুরে পাইকারি মুদি দোকানে ৫ কোটি টাকার বেশি মূল্যের সিগারেট মজুত রাখায় ২ লাখ টাকা জরিমানা

ডেইলি গাজীপুর ডেস্ক

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীতে পাঁচ কোটি টাকার সিগারেট মজুদ করার অপরাধে মায়ের দোয়া জেনারেল স্টোরকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৭ জুন) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মহানগরীর কোনাবাড়ী আমবাগ রোড কাঁচা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় মায়ের দোয়া জেনারেল স্টোরকে ২ লাখ টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর নাহিন নিশাদ।

আরও খবর

উঠান বৈঠকে প্রতিবছর ১০ জনকে হজ্বে পাঠানোর ঘোষণা সাবেক কাউন্সিলর ফয়সাল সরকারের

০৬ জুলাই ২০২৬
Daily Gazipur

ভ্রাম্যমান আদালত সূত্রে জানাযায়,কোনাবাড়ী আমবাগ রোড কাঁচা বাজার এলাকায় মায়ের দোয়া জেনারেল স্টোরের মালিক রেজাউল মিয়া অবৈধভাবে সিগারেট মজুদ করেছেন জেলা গোয়েন্দা সংস্থা (এন এস আই) এর এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পরে ঘটনাস্থলে সত্যতা পাওয়ায় তাকে অত্যাবশ্যকীয় পূর্ণ নিয়ন্ত্রণ আইন ১৯৫৬- এর ৩ ও ৬ অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছেন নিত্যপ্রয়োজনীয় ও নিয়ন্ত্রিত পণ্যের অবৈধ মজুদ কৃত্রিম সংকট সৃষ্টি এবং বাজার অস্তিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ফন্ট
লাইন
সেভ