স্বাস্থ্য সেবায় বিজ্ঞান এবং সুরক্ষিত সকল প্রাণ স্লোগানকে সামনে রেখে চাঁদপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়।
র্যালি শেষে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় চিকিৎসকরা স্বাস্থ্য সেবায় বিজ্ঞানের ব্যবহার নিশ্চিত করার ওপর জোর দেন। বক্তারা সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং হামের মতো রোগ প্রতিরোধে সময়মতো টিকা গ্রহণের আহ্বান জানান। অনুষ্ঠানে বিশ্ব স্বাস্থ্য দিবসের তাৎপর্যের ওপর একটি ভিডিও প্রেজেন্টেশনও উপস্থাপন করা হয়।
