মৌসুমের শুরুতেই চাঁপাইনবাবগঞ্জে শিলাবৃষ্টির কারণে আম চাষিদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। আজ মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) বিকেলে হঠাৎ আকাশ কালো করে শুরু হওয়া শিলাবৃষ্টিতে আমের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
সবচেয়ে বেশি আম বাগান থাকা শিবগঞ্জ উপজেলায় ঝড়ো হাওয়া ও বড় আকারের শিলাপাত হয়েছে। কৃষকরা জানান, মুকুল থেকে সবেমাত্র আম বের হতে শুরু করেছে, এই অবস্থায় শিলাবৃষ্টি হলে প্রচুর ফল ঝরে যায় এবং যেগুলো গাছে থাকে সেগুলোও নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। কৃষি বিভাগ জানিয়েছে, তারা ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ শুরু করেছে।
