প্রচ্ছদ জাতীয় জনদুর্ভোগ বিবেচনায় জ্বালানির দাম না বাড়ানোর সিদ্ধান্ত, জানালেন প্রধানমন্ত্রী

জনদুর্ভোগ বিবেচনায় জ্বালানির দাম না বাড়ানোর সিদ্ধান্ত, জানালেন প্রধানমন্ত্রী

ডেইলি গাজীপুর ডেস্ক

বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেলেও জনসাধারণের ওপর চাপ কম রাখতে এখনো দেশে জ্বালানির দাম না বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সরকারের লক্ষ্য জনগণের স্বার্থ ও স্বস্তিকে অগ্রাধিকার দেওয়া।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত ‘স্বাধীনতা পুরস্কার- ২০২৬’ প্রদান অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের প্রায় সব দেশেই জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। তবে জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় রেখে বাংলাদেশে এখনো সে ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়নি।

আরও খবর

মেগা প্রকল্পের ঋণের বোঝা এখন ২০ কোটি মানুষের ওপর: তারেক রহমান

১১ মে ২০২৬
Daily Gazipur

তিনি আরও বলেন, দেশের স্বার্থ ও ইতিহাসের প্রতি শ্রদ্ধা রেখে জাতীয় নেতাদের অবদান যথাযথভাবে স্মরণ করা জরুরি। তা না হলে ভবিষ্যৎ প্রজন্ম ইতিহাসকে ভুলভাবে মূল্যায়ন করতে পারে।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে সতর্ক করে বলেন, দেশের স্বার্থবিরোধী একটি চক্র এখনো সক্রিয় রয়েছে এবং তারা সুযোগের অপেক্ষায় রয়েছে। এ কারণে জাতীয় ঐক্য বজায় রাখা এবং বিভাজন এড়িয়ে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও জানান, বর্তমান সরকার জনগণের দ্বারা নির্বাচিত এবং জনগণের কাছে দায়বদ্ধ। তাই জনগণের স্বার্থ রক্ষা ও জীবনযাত্রা স্বাভাবিক রাখতে সরকার সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত রাখছে।

সবশেষে তিনি আশ্বস্ত করে বলেন, জনগণের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই- সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ফন্ট
লাইন
সেভ